বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ফাইল ছবি আবারও স্টেজ শোতে আসছেন মিলা

জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। একটা সময় স্টেজ, নতুন গানে দাপিয়ে বেড়িয়েছেন। নিজেকে প্রমাণ করেছেন দেশের শীর্ষ পারফর্মার হিসেবে। ঠিক যে সময় মিলার জনপ্রিয়তা তুঙ্গে সে সময় নিজেকে নতুন গান থেকে সরিয়ে নেন এ তারকা। যদিও মধ্যে নতুন গান নিয়ে ফিরেছেন। এরপর নিয়েছেন আবার বিরতি। গত কয়েক বছর পারিবারিক ও ব্যক্তিগত কিছু ঝামেলায় গানের ভুবন থেকে দূরে ছিলেন তিনি। সেসব কাটিয়ে ফের পুরনো ছন্দে ফিরেছেন রকস্টার মিলা।

বিজয় দিবস উপলক্ষে ১৫ এবং ১৬ ডিসেম্বর বড় মাপের দুটি কনসার্টে অংশ নেবেন মিলা। এর মধ্যে পুরান ঢাকায় ১৫ ডিসেম্বর একটি কনসার্টে পারফর্ম করবেন তিনি। এ কনসার্টে আরও থাকছে ব্যান্ড আর্ক ও হাসান।

অন্যদিকে ঠিক তার পরদিন ১৬ ডিসেম্বর চাঁদপুরের উত্তর মতলবের মোহনপুর পর্যটনে একটি বিজয় দিবসের কনসার্টে পারফর্ম করবেন মিলা। এ কনসার্টে আরও থাকছে ব্যান্ড শিরোনামহীন এবং ব্যান্ড নামহীন।

এ বিষয়ে মিলা বলেন, কনসার্ট আমার ভালোবাসার জায়গা। আবেগের জায়গা। শ্রোতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের জায়গা।  করোনার কারণে দুই বছর বড় মাপের কনসার্ট তেমন আয়োজন হয়নি বললেই চলে। তবে এখন আবার শো শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com