বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আয়ুষ্মান খুরানার প্রশংসায় হৃতিক

সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাওয়ার অনুভূতিটাই অন্যরকম। তারপর সেটা যদি হয় হৃতিক রোশনের মতো খুঁতখুঁতে অভিনেতার কাছ থেকে আসে। তাইলে তো কথাই নেই।

সম্প্রতি বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা অভিনীত ‘চণ্ডীগড় করে আশিকী’ছবিটি দেখেছেন হৃতিক। ছবিটি দেখে হৃতিক এতটাই মুগ্ধ হয়েছেন যে আয়ুষ্মানকে এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা বলছেন তিনি।

টুইটারে হৃতিক লিখেছেন, ‘অনেক দিন পরে কারও কাজ দেখে অনুপ্রাণিত হলাম। তোমাকে অনেক ধন্যবাদ এ ভাবে আমাকে অনুপ্রাণিত করার জন্য। তুমি অসাধারণ’।

শুধু আয়ুষ্মানেরই নয়, এই ছবির অভিনেত্রী বাণী কাপুর এবং পরিচালক অভিষেক কাপুরেরও প্রশংসা করেছেন হৃতিক। বাণীকে লিখেছেন, ‘দ্য হার্ট অ্যান্ড সোল অব দ্য ফিল্ম’।

হৃতিকের মতে, কোনও ছবি দেখে যদি আপনা আপনিই হাসি-কান্না বেরিয়ে আসে, তাহলেই সেই ছবি সার্থক। আয়ুষ্মান খুরানার ‘চণ্ডীগড় করে আশিকী’ ছবিটি দেখে এমনটাই বোধ হয়েছে বলে জানিয়েছেন হৃতিক।

তবে শুধু হৃতিকই নন, দর্শকেরও ছবিটি ভাল লেগেছে। ‘চণ্ডীগড় করে আশিকী’ ছবিটি গত দু’দিনে প্রায় নয় কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com