বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পরীমনি আবেদনে নারাজি : অভিযোগপত্র গ্রহণ, পলাতক আসামিকে গ্রেপ্তারি পরোয়ানা

সময়ের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনির দেওয়া যৌন হয়রানির মামলায় পুলিশের দেওয়া চার্জশিটের বিরুদ্ধে নারাজির আবেদন নাকচ করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন নারাজি নাকচের এ আদেশ দেন।

এরপর নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমের বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন আদালত।

আসামি শহিদুল আলম পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে আদালত আগামী ৩ মার্চ পরবর্তী শুনানি তারিখ ঠিক করেন আদালত। তবে এদিন শুনানিতে পরীমনি আদালতে হাজির হননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com