বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানএবার কলকাতার বিপ্লবী এক নারীর ভূমিকায়। নির্মাতা সৌকর্য ঘোষালের ‘কালান্তর – বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’ নামের নতুন এক ছবিতে এই ভূমিকায় দেখা যাবে তাকে।
আনন্দবাজার পত্রিকায় হয়েছে এই তথ্য। বিষয়টি নিশ্চিত হতে জয়া আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছবিটি করছেন বলে সমকালকে নিশ্চিত করেন।
জয়া বলেন, সৌকর্য খুবই মেধাবী নির্মাতা। এর আগেও তার নির্দেশনায় ‘ভূতপরী’ ও ‘ওসিডি’ অভিনয় করেছি। এবার করতে যাচ্ছি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত কালান্তরে। ছবিটির জন্য সম্প্রতি কলকাতায় এসেছে। এখন ছবিটির জন্যই যাবতীয় প্রস্তুতি নিচ্ছি।