বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পরলোকগত প্রাক্তন প্রেমিক সুশান্তের গান বাজিয়ে বাগদান অঙ্কিতার

দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বাগদান সারলেন তিনি। ঘনিষ্ঠ আত্মীয় থেকে বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই নতুন পথচলা শুরু করতে চলেছেন অঙ্কিতা। তবে জীবনের এই বিশেষ দিনে ভুললেন না প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতকে। অঙ্কিতা, ভিকির বাগদান পর্বেই বেজে উঠেছে সুশান্তের গান। বিশেষ দিনের সেই মুহূর্তটুকু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র সাফল্যের পর থেকেই অঙ্কিতার সঙ্গে সুশান্তের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। এরপর ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তবে প্রেম না থাকলেও সুশান্ত, অঙ্কিতার বন্ধুত্ব ছিল অটুট। একে অপরকে প্রয়োজনের মুহূর্তে পাশে পেতেন তাঁরা। প্রেমিক ভিকি যখন অঙ্কিতার আঙুলে আংটি পরিয়ে দিচ্ছিলেন, তখনই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের ‘রাবতা’ ছবির গান। আবেগপ্রবণ হয়েই ভিকিকে জড়িয়ে ধরেন অঙ্কিতা। মুহূর্তটা ভাইরাল হতেই চোখে জল এসেছে ভক্তদের। বিশেষ দিনে অঙ্কিতা পরেছিলেন কালো রঙের ঝকঝকে গাউন। ভিকির পরনে ছিল বেইজ রঙের জ্যাকেট এবং কালো শার্ট। আংটি বদলের পর কেক কেটে উদযাপন করেছেন তাঁরা।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত এখনও শেষ হয়নি। কিন্তু অভিনেতার মৃত্যুর পর বিচার চেয়ে সরব হয়েছিলেন অঙ্কিতা। অভিযোগের আঙুল তুলছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তীর দিকে। সুশান্তের মৃত্যুর পর তাঁকে বারেবারে স্মরণ করেছেন অঙ্কিতা। কখনও আবেগঘন পোস্ট বা ভিডিও পোস্ট করে সুশান্তের উদ্দেশ্যে বার্তা শেয়ার করেছেন তিনি। প্রাক্তন প্রেমিকের স্মৃতি আঁকরেই যে অঙ্কিতা নতুন অধ্যায়ে পা রাখলেন, তার প্রশংসা করেছেন নেট নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com