বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পরিবর্তন ছাড়া ক্ষমা চাওয়া শুধুমাত্র চালাকি : মাহি

ঢাকাই চলচ্চিত্রে বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ফেসবুকে এই নায়িকাকে নিয়মিতই দেখা যায় নানা বিষয় নিয়ে সরব থাকেন।  সম্প্রতি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফোনালাপ ফাঁসের জেরে বেশ কিছু দিন ধরেই আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফাঁস হওয়া অডিওটি দুই বছর আগের হলেও তা সম্প্রতি ফাঁস হয়।

বর্তমানে সৌদি আরবে আছেন মাহি।  গত ২৪ নভেম্বর ওমরাহর উদ্দেশে স্বামী রাকিবকে নিয়ে সৌদি আরব যান তিনি।

ফোনালাপ ফাঁসের পর মাহি বলেছিলেন, ‘বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতিত্তোরের ভাষা আমার জানা ছিল না, নম্রতা আমার পারিবারিক শিক্ষা।’

আজ মঙ্গলবার ‘অগ্নি’খ্যাত এই চিত্রনায়িকা সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘Apology without change is just manipulation’। যার মানে দাঁড়ায় পরিবর্তন ছাড়া ক্ষমা চাওয়া শুধুমাত্র চালাকি। তবে কাকে ভেবে কি মনে করে এই স্ট্যাটাস দিয়েছেন তিনি সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com