বুধবার, ০১ Jul ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ২২ ডিসেম্বর থেকে সারাদেশের ৩২টি জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘‘ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী ২২ তারিখ থেকে এই কর্মসূচি শুরু হবে, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।”
‘‘ এই সমাবেশ উপলক্ষে আমরা জাতীয় পর্যায়ে কয়েকটি টিম গঠন করেছি। যার তালিকা আমরা গণমাধ্যমকে পরে জানিয়ে দেবো।”
প্রথম দিন ঢাকা বিভাগে টাঙ্গাইল, খুলনা বিভাগের যশোর, রংপুর বিভাগের দিনাজপুর, রাজশাহী বিভাগের বগুড়া, সিলেট বিভাগের হবিগঞ্জ ও চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষনবাড়ীয়ায় সমাবেশ হবে।এসব সমাবেশে স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সমন্বয় করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাঙ্গাইলের জনসভায় বক্তব্য রাখবেন।
বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিতসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ম্যাডামের শরীর আবারো একটু খারাপ হয়েছে।তার বিভিন্ন প্যারামিটারগুলো নিচের দিকে। আপনার হিমোগ্লোবিন কমের দিকে….।”
রক্তক্ষরন হচ্ছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ এটা এখন বন্ধ আছে, গতকাল পর্যন্ত ঠিক ছিলো।”