বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মুরাদকাণ্ডে শিল্পী সমিতির ভূমিকা নিয়ে যা বললেন ইমন

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এই ফোনালাপের অপর প্রান্তে ছিলেন নায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।

এ ঘটনায় নায়ক ইমনকে বেশ কয়েকবার ডিবি ও র‌্যাব সদরদপ্তরে যেতে হয়েছে। তিনি নিজে চলচ্চিত্র শিল্পী সমিতির আন্তর্জাতিক সম্পাদক পদে আছেন। তারপরও ওই সময় শিল্পী সমিতির কাউকে পাশে পাননি বলে জানিয়েছেন ‘লাল টিপ’ সিনেমার এই নায়ক।

মঙ্গলবার একটি গণমাধ্যমের কাছে ইমন বলেন, প্রতিটি শিল্পীর খারাপ সময়ে চলচ্চিত্র শিল্পী সমিতির পাশে থাকা উচিত। তাদের একটা ফোন কল কিংবা একটুখানি কথা মানসিকভাবে আমাদের ভালো রাখতে পারে। কিন্তু শিল্পী সমিতি সেটা আমার সঙ্গেও করেনি ।

ইমন জানান, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক যায়েদ খান তাকে একটা মেসেজ দিয়েছিলেন। কিন্তু পরে তাকে (যায়েদ খানকে) ফোন দিলে তিনি রিসিভ করেননি।

ইমন বলেন, হয়তো তিনি ব্যস্ত ছিলেন, সে কারণে ধরতে পারেননি। সভাপতি মিশা সওদাগর ঘটনার এতদিন পর সোমবার ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছেন।

ইমন বলেন, সংগঠনের এমন আচরণে সত্যি আহত হয়েছি। যদি বিপদে চলচ্চিত্র শিল্পী সমিতির কাউকে পাশে না পাই, তাহলে কীভাব হবে? এসব ভেবে আমি নিজেও সংগঠন বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছি।’

অঞ্জন আইচ পরিচালিত ইমনের ‘আগামীকাল’ সিনেমা আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এর মুক্তি পিছিয়ে আগামী বছর হবে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com