বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

হাতিরঝিলে গাইবেন জেমস-হাসান ও টুটুল

এ দেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় দুই নাম জেমস ও হাসান। বহু দিন তারা ব্যান্ড সংগীতের আঙিনা মাতিয়ে রেখেছেন। এক মঞ্চেও বহু কনসার্টে দেখা গেছে তাদের। তবে মাঝে বেশ লম্বা বিরতি গেছে। সে বিরতি কাটিয়ে আবার একই আয়োজনে গান করতে আসছেন ব্যান্ড গানের দুই নন্দিত তারকা। তাদের সঙ্গে থাকবেন আরেক জনপ্রিয় গায়ক এসআই টুটুল।

আগামীকাল ১৬ ডিসেম্বর রাত ৯টায় হাতিরঝিলের অ্যাম্ম্ফিথিয়েটারের ‘লাল সবুজের মহোৎসব’-এ পারফর্ম করবেন এ তিনজন। এ তথ্য নিশ্চিত করেছে গানবাংলা। বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে ১৬ দিনব্যাপী এক মহাআয়োজন। ‘লাল সবুজের মহোৎসব’ নামের অনুষ্ঠানটি আয়োজন করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি [এফবিসিসিআই]। এর ব্যবস্থাপনায় আছে ওয়ান মোর জিরো।

এ আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে কনসার্ট। এটি সবার জন্য উন্মুক্ত। এ আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে হাসান বলেন, ‘করোনার কারণে অনেক দিন কোনো কনসার্টে অংশ নিতে পারিনি। আবারও শ্রোতাদের কাছে ফিরছি। ভালোই লাগছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে গান করব। যে জন্য আনন্দ আরও বেড়েছে। আশা করছি, একটি জমজমাট কনসার্ট উপহার দিতে পারব। ‘

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com