বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

গান চুরির অভিযোগে ফেঁসে যাচ্ছেন টেইলর সুইফট

নিজের একটি গানের কথা অন্য গান থেকে চুরি করার অভিযোগে মামলার মুখে পড়তে যাচ্ছেন মার্কিন সঙ্গীতশিল্পী টেইলর সুইফট। ২০১৪ সালে প্রকাশিত তার ‘শেইক ইট অফ’ গানটির কথা তিনি ২০০১ সালে প্রকাশিত থ্রিএলডব্লিউ ব্যান্ডের ‘প্লেয়াস গন’ প্লে’ শিরোনামের একটি গান থেকে চুরি করেছেন। দুটো গানেই ‘প্লেয়ার্স গনা প্লে’ ও ‘হেটার্স গনা হেট’ শব্দগুচ্ছগুলো রয়েছে।

এর আগে একজন বিচারক এ মামলার আবেদন খারিজ করে দিয়েছিলেন। জেলা জজ মাইকেল ডব্লিউ ফিটজেরাল্ড খারিজ করার কারণ হিসেবে বলেছিলেন গানের ওই কথাগুলো কপিরাইট করার মতো গুরুত্বপূর্ণ নয়। কিন্তু দুজন গীতিকার শন হল ও নাথান বাটলার এ রায়ের বিরুদ্ধে আপিল করেন।

আপিল আদালত পুরনো রায় বদলিয়ে নতুন রায়ে বলেছেন সুইফটের বিরুদ্ধে মামলা করা যাবে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ মাইকেল ডব্লিউ ফিটজেরাল্ড এই মর্মে রুল জারি করেন এবং সুইফটের আবেদন প্রত্যাখান করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com