বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
নাটক থেকে সিনেমায় এসে ভুল করেননি নায়ক সিয়াম আহমেদ। কমেনি তার ব্যস্ততা, একের পর সিনেমা করে যাচ্ছেন তিনি। এমনকি করোনাকালীন বসে ছিলেন না বাংলা সিনেমার এখনকার অন্যতম আলোচিত এ তারকা।
সিয়ামের সেইসব সিনেমা একে একে মুক্তি পেতে যাচ্ছে। ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারি এ তিনমাসে পর পর তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার।
এর বাইরে দামাল, অপারেশন সুন্দরবন, অ্যাডভেঞ্চার অব সুন্দর, অন্তর্জালসহ আরও কয়েকটি সিনেমা আসছে সিয়ামের।
২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিয়াম অভিনীত ‘মৃধা বনাম মৃধা’, ৭ জানুয়ারি ‘শান’ এবং ৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাপ-পূণ্য’।
গেল শুক্রবার সিয়ামের ‘শান’র ট্রেলার উন্মুক্ত হয়। রীতিমত বিস্ময়কর সাড়া পেয়েছেন এ অভিনেতা। তবে সিয়াম জানান, তার জন্য তিনটি সিনেমাই গুরুত্বপূর্ণ। তিনটি ভিন্ন ধাঁচের সিনেমার মাধ্যমে তিন ধরনের সিয়ামকে পাবেন দর্শক।