বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে: তথ্যমন্ত্রী

সকল ষড়যন্ত্র, অপশক্তি ও প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশকে জাতির পিতার স্বপ্নের ঠিকানায় পৌঁছাবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর রোডে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় তিনি জানান, বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে।

ড. হাছান মাহমুদ বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে, সমস্ত অপশক্তিকে পদদলিত করে, সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে আমরা জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাতে পারব।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনা এবং বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানেই যে, আজ বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে এবং পাকিস্তানের মানুষ আজ বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।’

স্বাধীনতার ৫০ বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি ও তাদের দোসরেরা এখনো সক্রিয় আছে বলে স্মরণ করিয়ে দেন তিনি। এসময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com