বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
একথা গণমাধ্যমের কাছে মাহি নয়, জানিয়েছেন মাহির বিপরীতে অভিনয় করতে যাওয়া নায়ক ইমন। এদিকে, নির্মাতা বা সাংবাদিকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ থেকে বিরতিতে আছেন এই চিত্রনায়িকা। তবে সক্রিয় আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে মাহি জানান, শারীরিক অসুস্থতার কারণে কাগজের বউ (কাগজের বিয়ে) হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে কাগজের বউ (কাগজের বিয়ে) এর জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’
এর মধ্যে আবার শোবিজ পাড়ায় গুঞ্জন উঠেছে, সাবেক প্রতিমন্ত্রীর ডা. মুরাদ হাসান মূলত চিত্রনায়ক ইমনের মুঠোফোনে ফোন দিয়েছিল। আর ইমনের ফোন থেকেই কথা বলেছেন মাহি। যার ফলে বিতর্কে জড়িয়েছে নায়কের নামটিও। শোনা যাচ্ছে, ওই ঘটনার পর থেকে ইমনের সঙ্গে মাহির আর যোগাযোগ হয়নি। দু’জনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। সেজন্যই ওয়েব ফিল্মটি থেকে সরে দাঁড়িয়েছেন মাহি!