বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
কিন্তু করোনা মহামারির কারণে দীর্ঘ সময় বন্ধ ছিলো শো। এই সময়ে কম বেশি সব শিল্পী-মিউজিশিয়ানই ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এখন করোনা পরিস্থিতি উন্নতির দিকে। গত কিছুদিনে দেশের অনেক জায়গায় শো করেছি। এদিকে চলতি বছরের শুরু থেকেই রেকর্ডিংয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন এ সালমা। বিজয় দিবস উপলক্ষেও তার ‘বাংলাদেশ’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে। সালমা ছাড়াও আরো কয়েকজন শিল্পী কন্ঠ দিয়েছেন এ গানে। নতুন গানের কী খবর? সালমা বলেন, নিজের ইউটিউব চ্যানেল ও অন্য কোম্পানির গান রেকর্ডিং করছি। বলতে পারেন আনলিমিটেড গান করছি। এই ধারাটা অব্যাহত রাখতে চাই। অনেক গান প্রকাশের অপেক্ষায় আছে।
আরো কিছু গানের রেকর্ডিং রয়েছে সামনে। আশা করছি গানগুলো ভালো লাগবে সবার। মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? এ শিল্পী বলেন, করোনার কারণে অবস্থা বেশি ভালো ছিল না। কিন্তু এখন অনেক গান হচ্ছে নতুন, শো হচ্ছে। গানের ইন্ডাস্ট্রি আবার চাঙা হচ্ছে। আশা করছি সামনে আরো ভালো অবস্থা হবে।
এদিকে সালমার নিজস্ব অর্থায়নে তার শ্বশুরবাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে নির্মিত ‘ইউরোপিয়ান পার্ক’ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে কদিন আগেই। সেটা কেমন চলছে? সালমা উত্তরে বলেন, বেশ চলছে। এ পরিকল্পনা আসলে অনেক আগের। আমি আর আমার স্বামী সাগর অবশেষে পার্কটি করতে পেরেছি। এটাই অনেক আনন্দের। গান ছাড়াও সালমা তার স্বামী সাগরের সঙ্গে মিলে তৈরি করেছেন সাফিয়া ফাউন্ডেশন। করোনাকালেও নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন তারা। এখনও সেই ধারা অব্যাহত আছে।