বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পুরনো ঘটনা ঘাঁটিয়ে লাভ নেই : শবনম ফারিয়া

পুরোনো ঘটনা ঘাঁটিয়ে লাভ নেই শবনম ফারিয়া

বিচ্ছেদের এত দিন পর নির্যাতনের অভিযোগ আনা প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শবনম ফারিয়া জানান, ‘ইমোশনাল হয়ে লিখে ফেলেছিলাম। পরে বুঝলাম, ঠিক হয়নি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সম্মানের সঙ্গে সবকিছু শেষ করতে। অপুকে (হারুনুর রশীদ) ছোট করার জন্য আমি পোস্টটা দিইনি। দিয়েছি এটা বলার জন্য যে আমাদের সমাজ মেয়েদের সব সময় মানিয়ে নিতে শেখায়, শুধু মেয়েদেরই কম্প্রোমাইজ করতে বলে। অথচ শেখানো উচিত, যেখানে সম্মান নেই, সেখানে জোর করে থাকার কোনো মানে হয় না।’

হাত ভাঙার অভিযোগের প্রসঙ্গে এই অভিনেত্রীর ভাষ্য, ‘বিষয়টা এমন না যে, অপু চেয়েছিল আমার আঙুল ভেঙে যাক। আমাদের দুজনের অনেক রাগারাগি হয়েছিল, একটা পর্যায়ে হাতাহাতি। একটা পর্যায়ে আমার হাতটা ভেঙে যায়। আমি অপুর বিরুদ্ধে কোনো কমপ্লেইন করিনি। আমি ওই সময় বুঝেছিলাম, বিয়েটা টক্সিক হচ্ছে। কিন্তু আমি সমাজের ভয়ে মেনে নিয়েছি, এ জন্য আমাদের দুজনকে সাফার করতে হয়েছে। সোসাইটি যদি এ ব্যাপারে এত স্ট্রিক্ট না হতো, তাহলে আমাদের দুজনের লাইফের আড়াই বছর নষ্ট হতো না। আমার অভিযোগ ছিল এটা নিয়ে। কোনো ব্যক্তিকে নিয়ে নয়। পুরোনো ঘটনা এখন ঘাঁটিয়ে লাভ নেই। অলরেডি আমি এত অপ্রয়োজনীয় বিষয়ে আলোচনায় আছি, নতুন আর কিছু চাই না।’

তিনি আরও বলেন, ‘এখানে অপুর স্বীকার-অস্বীকারের কী আছে? একটা নিউজ পড়ে খারাপ লেগেছিল বলে পোস্টটা করি। অপুকে নিয়ে পোস্টে কিছু ছিল না। আসলে পাবলিক প্লেসে আমার ওটা লেখাই উচিত হয়নি। পোস্টে মনে হয়েছে আমি তাঁর প্রতি অভিযোগ করেছি। অভিযোগটা আসলে ওর প্রতি না, অভিযোগটা আসলে সমাজের প্রতি। সমাজ ডিভোর্সকে এত বেশি খারাপ করে দেখে যে চাইলে অনেক কিছু করা যায় না।’

নতুন করে জীবন সাজানো প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ফারিয়া জানান, ‘এটা বলতে গেলে তো কমপ্লিকেটেড হয়ে যায়। আমি চাই না আর কোনো ঝামেলা হোক। সবাই লাইফে সেটেল্ড হতে চায়, শান্তিতে থাকতে চায়। জানানোর পর্যায়ে এলে তখন আমিই সবাইকে জানাব। তার আগপর্যন্ত আমি আমার মতো করে বোঝার চেষ্টা করি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com