বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তথ্য জানিয়ে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে সানা খান লিখেছেন, বিয়ের পর তার জীবনের সবচেয়ে সুন্দর সফর।
সানা খান ‘ওয়াজাহ তুম হো’, ‘জয় হো’সহ একাধিক বলিউড সিনেমায় অভিনয় করে সিনেপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অনেক আঞ্চলিক সিনেমায় অভিনয় করেছেন সানা।
টেলিভিশনে বেশ কিছু রিয়ালিটি শোতে অংশ নিয়েছেন। বিগ বস ৬-এ জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনে বাকি জীবন আল্লাহের পথে চলার ও সমাজসেবা করার কথা জানিয়েছিলেন সানা। সেই সঙ্গে সবাইকে কাজের জন্য জোরাজুরি না করতে ও অভিনয়ের প্রস্তাব না দিতে অনুরোধ করেছিলেন তিনি।