বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিয়ে করতে ‘ভয়’ পাচ্ছেন তারকা এমপি দেব!

কলকাতার সিনেমায় আলোচিত জুটি দেব ও রুক্মিণীর প্রেমের বিষয়টি টালিপাড়ায় ওপেন সিক্রেট। বেশ কয়েকবার এই দুজনের বিয়ের খবরও চাউর হয়েছে। বরাবরই প্রেমের কথা স্বীকার করলেও বিয়ের বিষয়টি এড়িয়ে গেছেন দুজনই।
গত শনিবার আনন্দবাজার অনলাইনের লাইভ আড্ডায় দেব আবার বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। তবে তার উত্তরের ধরন শুনে মনে হয়েছে বিয়ে করতে ‘ভয়’ পাচ্ছেন এই তারকা এমপি।
বিয়ের কথা উঠতেই দেবের যুক্তি— যে হারে বিয়ে ভাঙছে, তাতে বিয়ে করার চেয়ে ভালো থাকাটাই বেশি জরুরি। বিয়ে তো যে কোনো দিন করতেই পারি। অনুষ্ঠানে কাছের মানুষদের ডেকে খাওয়াবও। এত ধুমধামের সেই বিয়ে যদি ১০ দিনও না টেকে, তখন?
তবে বাকিদের মতো ‘সম্পর্কের নিরাপত্তাহীনতায়’ ভুগছেন কিনা জানতে চাইলে সেটিও এক কথায় নাকচ করেন অভিনেতা।
তার মতে, তিনি বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাসী। কিন্তু এখনই বিয়ের পিঁড়িতে বসতে মানসিকভাবে প্রস্তুত নন।
দেব আরও বলেন, আমার কাঁধে প্রচুর দায়িত্ব। সামনে প্রচুর কাজ। এ ছাড়া রুক্মিণী মাত্র বলিউডে কাজ করতে শুরু করেছে। পাশাপাশি বাংলাতেও কাজ করছে। আমি তার চলার পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না।
তিনি বলেন, কাজ নিয়ে, ব্যস্ততা নিয়ে ভালো আছি। একইভাবে ভালো আছেন রুক্মিণীও। আমরা আপাতত এভাবেই থাকতে চাই। কারণ অসুখী দাম্পত্যের চেয়ে সুখী বন্ধুত্বে বিশ্বাস করি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com