বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

‘রঙে রঙে দুনিয়া’

অভিনেতা মীর সাব্বির প্রথমবারের মতো নির্মাণ করলেন চলচ্চিত্র। নাম ‘রাতজাগা ফুল’। সিনেমাটির প্রযোজকও তিনি, লিখেছেন গানও। ঢালিউডের চলতি বছর শেষ হবে এই সিনেমাটি মুক্তির মাধ্যমে। খবর বাংলানিউজের। সিনেমাটির মুক্তির আগে প্রচারের লক্ষ্যে ইতোমধ্যে প্রকাশ হয়েছে এর টিজার। যা দেখে মুগ্ধ সিনেপ্রেমী দর্শকরা। প্রচারণার ধারাবাহিকতায় এবার প্রকাশ করা হলো ‘রঙে রঙে দুনিয়া’ শিরোনামের গান। শুক্রবার মীর সাব্বিরের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত হয়। লোকঘরানার এই গানের দৃশ্যে গ্রামবাংলার রূপ-সংস্কৃতি উঠে এসছে। এই গানের কথা লিখেছেন মীর সাব্বির নিজেই। গানের সুর দিয়েছেন ইমন চৌধুরী। এতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন শফি মণ্ডল ও এস আই টুটুল।সরকারি অনুদানপ্রাপ্ত ‘রাতজাগা ফুল’ সিনেমাটি আগামী ৩১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। এর সহকারী প্রযোজক মীর সাব্বিরেরই প্রযোজনা প্রতিষ্ঠান ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড। মীর সাব্বির, জান্নাতুল ফেরদৌস ঐশী ও রাশেদ মামুন অপু ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com