বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন জ্যাকুলিন!

বহুল আলোচিত ২০০ কোটি রুপি আর্থিক প্রতারণা মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন বলে দাবি করেছেন এ মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। মামলায় একাধিকবার অভিনেত্রীকে জেরা করেছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিছুদিন আগে ইডির জেরার মুখে জ্যাকুলিন জানিয়েছেন, সুকেশের কাছ থেকে দেড় লাখ ডলার ধার নিয়েছিলেন তার বোন। অভিনেত্রীর এই স্টেটমেন্ট শুনে ইডির কাছে সুকেশ দাবি করেন মিথ্যা বলছেন জ্যাকুলিন। সুকেশের দাবি, দেড় লাখ নয়, নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ ৮০ হাজার ডলার ট্রান্সফার করেছিলেন তিনি। এছাড়াও জ্যাকুলিনের মাকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিলেন তিনি। সুকেশের সঙ্গে জ্যাকুলিনের আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে বলে দাবি ইডির। অল্প কিছুদিন আগেই দিল্লির এক আদালতে এ মামলার অভিযোগপত্র দিয়েছে সংস্থাটি।

সেখানে নাম রয়েছে অভিনেত্রীর। সেই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এ মামলার মূল অভিযুক্ত সুকেশ তাকে অনেক কিছু উপহার দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com