বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পানামাকাণ্ডে বিপাকে বচ্চন পরিবার, ঐশ্বরিয়াকে তলব ইডি’র

এর আগেও দু’বার ঐশ্বরিয়াকে তলব করার সিদ্ধান্ত নিয়েছিল ইডি। কিন্তু দু’বারই বচ্চন পরিবারের বধূ তদন্তকারীদের চিঠি দিয়ে নিষ্কৃতির আবেদন করেছিলেন। সেই আবেদন গ্রহণও করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এবার ঐশ্বরিয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সেকারণেই আজ তাকে তলব করা হয়েছে বলে সূত্রের দাবি।

ইডি সূত্রের খবর, ঐশ্বরিয়া রাই বচ্চনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। সেসব নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও ঐশ্বরিয়া হাজিরা দেবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পানামা কেলেঙ্কারিতে অভিযুক্তদের তালিকায় সবার উপরে নাম রয়েছে অমিতাভ বচ্চনের। ওই তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চনও। বেশ কিছুদিন ধরেই ইডি এবং আয়কর বিভাগ পানামা পেপার কাণ্ডের তদন্ত করছে। দেশের পাশাপাশি বিদেশেও পাঠানো হয়েছে তদন্তকারী দল।

এক শীর্ষ আয়কর কর্মকর্তা জানিয়েছেন, জোরকদমে তদন্ত চলছে। একাধিক দেশ থেকে এই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, ঐশ্বরিয়ার পাশাপাশি অমিতাভ বচ্চনের বিরুদ্ধেও তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘মোসাক ফনসেকা’ নামের সংস্থাটি থেকে ‘পানামা পেপার্স’ ফাঁস হয়েছিল। ওই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বিশ্বের প্রায় ৫০টি দেশের শতাধিক প্রভাবশালী ব্যক্তির। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ভারতের নাগরিক। পানামাকাণ্ডের তদন্ত করতে একটি আন্তর্জাতিক স্তরে গঠন করা হয়েছে একটি ‘টাস্ক ফোর্স’। সেখানে রয়েছেন ভারতীয় তদন্তকারীরাও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com