বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

চার দিনে ২০০ কোটি রুপি আয়ের পথে ‘পুষ্প’

তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত সিনেমা মানেই বক্স অফিস হিট এবং রেকর্ডের ছড়াছড়ি। যেই ধারাবাহিকতা বজায় থাকলো তার অভিনীত সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘পুষ্প’র ক্ষেত্রেও।

মুক্তির দুই দিনে ১০০ কোটি রুপির রেকর্ড ছাড়িয়ে এবার তিন দিনের মাথায় ছবিটি পৌনে ২০০ কোটি রূপি আয় করলো। চার দিনের মধ্যেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের পথে ‘পুষ্প’।

ভারতের বক্স অফিস রিপোর্ট বলছে, মুক্তির প্রথম তিন দিনে সারা বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১৭৩ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে হিন্দিতে ছবিটির আয় তেমন স্বন্তোসজনক না হলেও পরবর্তী দুই দিন মুম্বাই, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ, বিহার, আসামসহ বিভিন্ন রাজ্যে ছবিটি ভালো ব্যবসা করেছে।

এদিকে বলিউডের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারেও ভালো অর্থ আয় করেছে আল্লু অর্জুনের নতুন সিনেমা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com