বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
চরকিতে সাবস্ক্রাইব করা বিদেশিরা কেন সিনেমাটি দেখতে পারবেন না তার ব্যাখ্যাও দেন রনি।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত দেশের বাইরে বিভিন্ন ফেস্টিভ্যালে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে এবং ইন্টারন্যাশনাল রাইট তাদের হাতে রয়েছে, এ কারণেই বিদেশি দর্শকরা এটি চরকিতে দেখতে পারবেন না।’
এর আগে ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
রেহানা মরিয়ম নূর সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে।
সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক। এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন এক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে। এক ছাত্রীর পক্ষ নিয়ে সহকর্মী শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হন রেহানা।
একই সময়ে তার ছয় বছরের মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায়বিচার খুঁজতে থাকেন।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন সাদ নিজেই। রেহানা মরিয়ম নূর চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
ছবিতে আরও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক ও সাবেরী আলম।
পোটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের জেরেমি চুয়া। নির্বাহী প্রযোজক এহসানুল হক। সিনেমাটোগ্রাফি করেছেন তুহিন তুমিজুল। সহপ্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন।