বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আল্লু-রাশ্মিকার ‘আপত্তিকর’ দৃশ্য কেটে ফেলতে বাধ্য হন পরিচালক

তামিল সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত প্রতিক্ষিত ছবি ‘পুষ্পা: দ্য রাইস-পার্ট ওয়ান’। মুক্তির পর থেকেই বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে ছবিটি। মুক্তির মাত্র ২ দিনের মাথায় ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে রেকর্ড গড়েছে এই ছবি।

ব্লগবাস্টার হতে যাওয়া এই ছবিরর একটি দৃশ্য নিয়ে আপত্তি ছিলো তামিল দর্শকদের। ছবিতে একটি দৃশ্যে প্রকাশ্য জনসমক্ষে অভিনেত্রীর বুকে হাত দিতে দেখা যায় অভিনেতাকে। এই দৃশ্য ভাবাবেগে আঘাত দিয়েছে তেলুগু ছবির দর্শকের।

কিন্তু দর্শকদের জন্যই তো সিনেমা নির্মাণ। তাই দর্শকদের মতামতকে প্রাধান্য দিয়ে ওই বিতর্কিত দৃশ্যটি ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন ছবিটির নির্মাতা সুকুমার।

কী ছিল ওই দৃশ্যে? ছবির একটা অংশে দেখা যায় শ্রীভাল্লি (রশ্মিকা) পুষ্পা রাজের (আল্লু অর্জুন) প্রতি নিজের অনুভূতির কথা জানাচ্ছে, সেই সময় পুষ্পাকে শ্রীভাল্লির ছাতিতে জনসমক্ষে হাত রাখতে দেখা যায়। সেই দৃশ্য নিয়েই যাবতীয় বিতর্ক।

সুকুমার পরিচালিত এই ছবি বক্স অফিসে নিজের ম্যাজিক জারি রেখেছে। গত ১৭ই ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। আর প্রথম তিন দিনে বুক মাই শো থেকে এই ছবির ২৬ লক্ষ টিকিট বিক্রি হয়েছে,যা তামিল ছবির ইতিহাসে রেকর্ডই বলা যায়।

প্রথম তিনদিনে এই ছবির আয় ১৫৯ কোটি রুপি। লাল চন্দনকাঠের চোরাকারবারি পুষ্পা রাজের কাহিনি এই ছবিতে উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com