বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিরবের সঙ্গে জুটি বাঁধলেন কলকাতার মিমি

কলকাতার সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এবার দেখা যাবে ঢালিউডের নায়ক নিরব হোসাইনের বিপরীতে। তবে সিনেমায় নয়, তারা জুটি বেঁধে কাজ করেছেন মিউজিক ভিডিওতে। আরফিন রুমির গাওয়া গান ‌‘তুই আর আমি’তে মডেল হয়েছেন তারা। ‘গান বাংলা’ টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে তাপস ও রুমি গেয়েছিলেন গানটি।

সোমবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে মিউজিক ভিডিওটির টিজার অবমুক্ত করেছে টিএম রেকর্ডস। ৩৩ সেকেন্ডের ‘তুই আর আমি’র টিজারে রোমান্টিক মুডে দেখা গেছে নিরব ও মিমিকে। এর ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। কৌশিক হোসেন তাপস ফিচারিং এ গানটির কথাগুলো এমন- ‌তুই আর আমি, চল করি পাগলামী/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চলুক। শিগগিরই পুরো গানটি অবমুক্ত হবে।

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে চিত্রনায়ক নিরব বলেন, ‘মিমির সঙ্গে এটা আমার প্রথম কাজ। বাংলাদেশেও এটি মিমির প্রথম কাজ। ভারতের বিভিন্ন লোকেশেনে আমরা কাজটি শেষ করেছিলাম। তাপস ভাই, মুন্নী ভাবি, আরেফিন রুমি, মিমি, বাবা যাদবসহ যারা এর সঙ্গে জড়িত সবাই মিলিয়ে আমরা একটি ভালো কাজ দেওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com