বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শাকিব খান ‘গলুই’ ছবির ডাবিং ফাঁসিয়ে প্রযোজককে বিপাকে ফেলে যুক্তরাষ্ট্রে গিয়েছেন এমন অভিযোগ এনে শাকিবকে নিয়ে অকথ্য ভাষায় আক্রমণ করেছেন বর্ষীয়ান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তার মন্তব্য, কত বড় সাহস, ডাবিং ছাড়া না বলে চলে যাওয়া। ও কেন বেড়াতে যাবে কাজ ফেলে। থাপ্পড়ে ওর দাঁত ফেলে দেওয়া উচিত!
দেশের শীর্ষ নায়ককে নিয়ে এমন অকথ্য ভাষায় আক্রমণ করাকে সমর্থন করছেন না শোবিজের অনেকেই। সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ফুঁসে উঠেছে শাকিবভক্তরা।
বুধবার বিষয়টি নিয়ে শাকিব খান অভিনীত ‘গলুই’ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান শাকিব খানের জন্য ‘গলুই’ ছবির প্রযোজক হিসেবে কোনো বিপাকে তিনি পড়েননি। বরং শাকিব খান এই ছবিতে তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমেরিকায় যাওয়ার আগে থেকে যাওয়ার পরও গলুই নিয়ে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে।’