বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দীর্ঘ ১০ বছর পর অভিনয়ে ফিরলেন জয়

একসময় টিভি পর্দার নিয়মিত মুখ ছিলেন শাহরিয়ার নাজিম জয়। নাটকের পাশাপাশি নাম লিখিয়েছিলেন সিনেপর্দায়। তার পর ছন্দপতন, সেই অভিনেতা শাহরিয়ার নাজিম জয় এখন জনপ্রিয় উপস্থাপক। তবে সুখবর হচ্ছে, দীর্ঘ ১০ বছর পর আবার অভিনয়ে ফিরেছেন তিনি। নির্মাতা অরণ্য আনোয়ারের পরিচালনায় ‘বিয়োন্ড দ্য বর্ডার’ শিরোনামে একটি ওয়েব ফিল্মের মাধ্যমে তার এই ফেরা।

শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘এই গল্পটি একেবারেই দুর্দান্ত। গত কয়েক বছরে প্রায়ই আমাকে অনেকেই অভিনয়ে ডেকেছেন। কিন্তু সাড়া দিতে পারিনি। এই গল্প ও চরিত্র আমাকে মুগ্ধ করেছে। আর অরণ্য আনোয়ার ভাই যখন গল্প ও সবকিছু জানালেন তখন মনে হলো, এই কাজটি আমার জন্য।’

পরিচালক অরণ্য আনোয়ার বলেন, ‘তিনজন কিশোর ও একজন কিশোরী রয়েছে ওয়েব ফিল্মটিতে। তারা একেবারে নতুন। সঙ্গে ৫০ উর্দ্ধ একজন ধনীর চরিত্রে অভিনয় করছেন জয়। এই চরিত্রের জন্য তাকে নতুন লুক দিয়েছি। গতানুগতিক ধাঁচের বাইরে অন্যরকমভাবে গল্প বলার চেষ্টা করছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com