বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
মালাইকা আরোরা আর অর্জুন কাপুরের নাম বলিউডের পাওয়ার কাপলদের মধ্যে প্রথম সারিতেই রয়েছে। কিছুদিন প্রেম আর সম্পর্ক লুকিয়ে রাখার পর এখন দুজনেই প্রকাশ্যে একসঙ্গে ডিনারে যান, পার্টি করেন, ঘুরতেও যান।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক খবরে জানা গেছে, এবার এই তারকা জুটির বিয়ের খবর নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়ে বসলেন প্রখ্যাত তারকা জ্যোতিষী ও ফেস রিডার পণ্ডিত জগন্নাথ গুরুজি।
খবর অনুযায়ী, দুজনের ভাগ্য গণনা করে ও মুখ দেখে তিনি জানিয়েছেন, মালাইকা আর অর্জুনের মধ্যে বন্ধন খুব শক্ত।
তারা একে-অপরের ওপর ভরসা করেন, বিশ্বাস করেন। অনেক চরাই-উতরাই পেরিয়ে তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।