বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

তমা মির্জাকে নির্যাতনের অভিযোগ: হিশাম চিশতীর বিরুদ্ধে প্রতিবেদন ৫ জানুয়ারি

২০১৯ সালের ৭ মে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতীকে বিয়ে করেন তমা মির্জা। ২০২০ সালের ৫ ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং যৌতুকের জন্য মারপিটসহ হুমকি দেওয়ার অভিযোগে হিশাম চিশতীর বিরুদ্ধে মামলা করেন তমা মির্জা। মামলার অভিযোগে বলা হয়, ‘বিয়ের পরে তমা মির্জাকে অকারণে মারধর করতেন হিশাম। ব্যবসার জন্য শ্বশুরবাড়ির লোকজন তমার বাবার কাছ থেকে যৌতুক হিসেবে ২০ লাখ টাকা এনে দিতে বলেন। তমার বাবা-মা হিশামকে বিভিন্ন সময় ১০ লাখ টাকা দেন। এর কিছুদিন পর হিশাম আবারও তমাকে মারধর করেন। ২০২০ সালের ৫ ডিসেম্বর রাত ৩টার দিকে হিশাম তমাকে মারধর করেন। পাশের রুম থেকে তমার বাবা-মা এলে হিশাম তাদেরও মারধর করেন। ঘরে থাকা ফুলদানি দিয়ে তমার মায়ের পিঠে ও মাথায় এবং তমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। হিশাম তমা ও তার বাবা-মাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দেয়। প্রাণনাশের হুমকি দিয়ে তমার কাছে থাকা ব্যক্তিগত মুহূর্তের অনেক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশের হুমকি দেয়।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com