বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পানামা পেপারসকাণ্ডে জেরার পর ঐশ্বরিয়ার আবেগী পোস্ট ভাইরাল

বিদেশে টাকা পাচারের অভিযোগে পানামা পেপারসে না ওঠায় বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাইকে জেরা করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৫ ঘণ্টা জেরায় নায়িকাকে নানা প্রশ্নবাণে জর্জরিত করা হয়।

এ নিয়ে বলিউডপাড়ায় আলোচনা-সমালোচনা হচ্ছে। অনেকে ঐশ্বরিয়ার পাশে দাঁড়িয়েছেন। কেউ কেউ আবার সমালোচনায় মেতেছেন।

পানামাকাণ্ডে আলোচনার মধ্যেই একটি আবেগী পোস্ট করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। যেটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। খবর বলিউড হাঙ্গামা ও বলিউড বাবলের।
বচ্চন পরিবারের বধূর পোস্টটি অবশ্য ইডির জেরার বিষয়ে নয়। বাবা-মায়ের বিয়ের ৫২তম বার্ষিকী উপলক্ষ্যে বুধবার রাতে টুইটটি করেছেন তিনি। বাবা-মায়ের একটি ছবি শেয়ার করে টুইটে সাবেক মিস ইউনিভার্স লেখেন, ‘শুভ বিয়েবার্ষিকী প্রিয়তম। মা-বাবা তোমাদের বিয়ের বার্ষিকীতে অনেক অনেক ভালোবাসা। তোমাদের নিঃশর্ত ভালোবাসা ও স্নেহে আমি ধন্য। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।’

টুইটটির নিচে ২ লাখ ৩৩ হাজার ৫৪৪ জন টুইটার ব্যবহারকারী লাইক দিয়েছেন। মন্তব্য করেছেন ১০৩০ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com