বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

গুঞ্জনের অবসান, সিনেমার শুটিংয়ে ফিরছেন মাহি

স্বামী রাকিব সরকারসহ সম্প্রতি ওমরাহ পালন করে এসেছেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। মক্কায় যাওয়ার সময় থেকেই গুঞ্জন ছড়ায়, মাহি আর সিনেমায় কাজ করবেন না। ওমরাহ করে এসে ইসলামি পন্থায় জীবন যাপন করবেন। স্বামী-সংসার নিয়েই ব্যস্ত থাকবেন। তবে সেই গুঞ্জনের অবসান করে সিনেমার শুটিংয়ে ফিরছেন এই নায়িকা। চলতি মাসেই ‘বুবুজান’ সিনেমার শুটিং করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক শামিম আহমেদ রনী।

শামিম আহমেদ রনী জানান, আগামী ২৭ ডিসেম্বর শুটিংয়ে ফিরছেন নায়িকা। এফডিসিতে সিনেমার শেষ ভাগের কাজে অংশ নেবেন তিনি। মাহির সঙ্গে কথা বলেই শুটিংয়ের তারিখ চূড়ান্ত করেছেন এই নির্মাতা।

জানা গেছে, সিনেমাটির জন্য আগেই শিডিউল দিয়ে রেখেছিলেন মাহি। কিন্তু ব্যক্তিগত কিছু কারণে তিনি শুটিং করতে পারেননি। তাই নতুন করে ২৭ ডিসেম্বর এফডিসিতে সিনেমাটির ক্যামেরা ওপেন হচ্ছে। এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানও বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ১৩ ডিসেম্বর থেকেই মাহির শুটিং করার কথা ছিল। কিন্তু তিনি কাজে ফিরতে পারেননি। তাই আগামী ২৭ ডিসেম্বর এফডিসিতে আমরা নতুন শিডিউলে কাজ শুরু করছি। সেদিন মাহি থাকবেন। একটানা শুটিংয়ে ছবির কাজ শেষ হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com