বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
এবার বাংলা গানের তালে নেচেছেন বলিউডের তারকা অভিনেত্রী সানি লিওন। গানের শিরোনাম ‘দুষ্টু পোলাপাইন’।
বুধবার(২২ ডিসেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস ‘দুষ্টু পোলাপাইন’ শিরোনামের গানটির ট্রেলার প্রকাশ করেছে। ট্রেলার প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই লাখো দর্শক লুফে নিয়েছেন গানটি।
গানটির গীতিকার ও সুরকার কৌশিক হোসেন তাপস। আর এতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী।