শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

মঙ্গলবার থেকে টিকার বুস্টার ডোজ শুরু: স্বাস্থ্যসেবা বিভাগ

দেশে আগামীকাল মঙ্গলবার থেকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন। সোমবার তিনি সমকালকে এ তথ্য জানান।

দেশের সবাইকেই দুই ডোজ ভ্যাকসিন অবশ্যই নিতে হবে— একথা উল্লেখ করে লোকমান হোসেন বলেন, আপনারা দেখেছেন গত কিছুদিনে ওমিক্রনের কারণে বিশ্বে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়ে গেছে। আমাদের এখানে কিছু পরিমাণে ওমিক্রন পাওয়া গেছে, এটা সবাই জানে। ওমিক্রনের সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে ভ্যাকসিন নিতে হবে ও মাস্ক পরতে হবে।

তিনি বলেন, এ বিষয়ে আমরা স্থানীয় ইউনিয়ন ও পৌরসভা পর্যায়েও কথা বলেছি, যাতে সেসব এলাকার রিকশাওয়ালা থেকে শুরু করে সবাই ভ্যাকসিন নেয়।

লোকমান হোসেন বলেন, বাংলাদেশ ভ্যাকসিন উৎপাদন করে না। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশের সবাইকে ভ্যাকসিন দিতে পারছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com