সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

গোপালগঞ্জে ১৫০ জন বীরমুক্তিযোদ্ধাকে শেখ মনি স্মৃতি পরিষদের সম্মাননা প্রদান

স্বাধীনতার ৫০ বছর এবং মুজিবশতবর্ষ উপলক্ষে জেলার ১০ জন মরণোত্তরসহ ১৫০ জন বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ শেখ মনি স্মৃতি পরিষদ এ সম্মাননা প্রদান করেন। দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা অওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিকদার নূর মোহাম্মদ দুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, শেখ মনি স্মৃতি পরিষদের সভাপতি গাজী তুষার আহমেদ বাঘা বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা চৌধূরী এমদাদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পরে অনুষ্ঠানে ১০ জন মরণোত্তরসহ ১৫০জন বীরমুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের সম্মান জানাতে ১ মিনিট নিরবতা পালন করা হয়া। এসময় আয়োজকরা আগত বীরমুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com