বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সকল নাগরিকের সমান অধিকার বিষয়ক ও সম নাগরিকত্ব শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূিচর আওতায় সম অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছে।
আজ বৃহষ্পতিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ওই সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান (এডাব) জয়পুরহাট জেলা শাখা আয়োজিত সকল নাগরিকের সমান অধিকার বিষয়ক ও সম নাগরিকত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আরাফাত হোসেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সম অধিকার নিয়ে আলোচনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক ইমাম হাসিম, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি ও জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নুরুল আমিন, উপদেষ্টা নন্দলাল পার্শী। জেলা এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মতিনূর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এডাব জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন কুমার মন্ডল, জেলা হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, হিন্দু কমিউনিটি লিডার তপন কুমার খাঁ, মাহবুবা সরকার, লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সস্থার সভাপতি জাকারিয়া মন্ডল শিমুল, ৩য় লিঙ্গের জেলা বিহনলাল কমিটির সভাপতি আলী আজম প্রমূখ। বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সম অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, ইতোমধ্যে পিছিয়ে পড়া ক্ষুদ্র-নৃগোষ্ঠী জনসমষ্টির জন্য আবাসন সুবিধাসহ নানা সহযোগিতা দেওয়ার কাজ শুরু হয়েছে। নিজের পরিবারে সমঅধিকার নিশ্চিত করা গেলে সমাজে বা রাষ্ট্রে সমঅধিকার নিশ্চিত করা সম্ভব সহজ হবে এ জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার বলে মতামত দেন বক্তারা।