সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কেপটাউনে পার্লামেন্ট ভবনে আগুন

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রোববার গ্রিনিচ মান সময় ০৫০৩ টায় ভবন থেকে আগুন এবং প্রচুর ধোঁয়া বেরুতে দেখা গেছে। আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে অগ্নিনির্বাপক কর্মীদের।
খবর এএফপি’র
নগরীর জরুরি সেবা বিভাগের একজন মুখপাত্র জানান, পার্লামেন্ট ভবনে আগুন লেগেছে। এ আগুন ছাদ পর্যন্ত পৌঁছে গেছে।
তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হচ্ছে না। দেয়ালেও ফাটল দেখা দিয়েছে ।
আগুন কিভাবে লেগেছে তা জানা যায়নি।
কেপটাউনের পার্লামেন্ট হাউস তিনটি ভবন দ্বারা গঠিত। পুরনো ভবনটি ১৮৮৪ সালে নির্মিত। বাকী দুটি ১৯২০ ও ১৯৮০ সালে নির্মিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com