বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও তৈমূরকে অব্যাহতি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম গণমাধ্যমকে বলেন,

বিএনপি জাতীয় বা স্থানীয় কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না। কিন্তু তৈমূর আলম দলীয় পদে থেকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিএনপির কোনো নেতাকর্মী তৈমূর আলমের প্রচারণায় অংশ নিলে তাদের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে তৈমূর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com