বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সকল ওয়ার্ডেই বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করা হবে : তাপস

চলতি বছরের জুন মাসের মধ্যেই সকল ওয়ার্ডে অন্তবরর্তীকালীন বর্জ্য স্থানান্তর  কেন্দ্র (এসটিএস) নির্মাণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার  শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার বিকেলে নগরীর মানিকনগর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের এসটিএস উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আজ আমাদের পঞ্চাশতম বর্জ্য স্থানান্তর কেন্দ্রের নির্মাণ সম্পন্ন হলো। বাকি ওয়ার্ডগুলোতেও নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি যে, আগামী জুন মাসের মধ্যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এই কার্যক্রম সম্পন্ন হবে।’
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে গৃহিত উদ্যোগ সম্পর্কে জানিয়ে তিনি বলেন, ‘নতুন ও আধুনিক যান-যন্ত্রপাতিও আমরা ক্রয় করার উদ্যোগ গ্রহণ করেছি। যার মাধ্যমে আমরা আশাবাদী যে- এ বছরের মধ্যেই বর্জ্য ব্যবস্থাপনা একটি আধুনিক রূপ পাবে। ফলে ঢাকা শহরে উন্মুক্ত স্থানে আর বর্জ্য থাকতে পারবে না, থাকবে না। আমরা উন্মুক্ত বর্জ্য থেকে ঢাকাবাসীকে মুক্ত করতে পারব।’
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, সচিব আকরামুজ্জামান, ৫ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার, সাধারণ আসনের কাউন্সিলদের মধ্যে ৭ নম্বরের মো. সামছুল হুদা কাজল, ৬ নম্বরের মো. সিরাজুল ইসলাম ভাট্টি, ৫ নম্বরের চিত্ত রঞ্জন দাস ও সংরক্ষিত আসনের মাকসুদা শমসের উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com