বুধবার, ০১ Jul ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর ছেলে ট্রাম্প জুনিয়র এবং ইভাঙ্কা ট্রাম্পকে তদন্তের অধীনে আনার জন্য সমন পাঠানো হয়েছে। ট্রাম্পের আইনজীবীরা এই সমন রদ করার চেষ্টা করছেন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল সোমবার এই সমন জারি করেন।

অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের অফিস জানিয়েছে, ট্রাম্প ও তার সন্তানদের মালিকানাধীন কম্পানির সম্পত্তির মূল্য নির্ধারণসম্পর্কিত তদন্তের জন্য জবানবন্দি নিতে ও সংশ্লিষ্ট দলিলপত্র খতিয়ে দেখতে এই সমন জারি করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ও তার কম্পানির সম্পত্তির মূল্য নির্ধারণে ইচ্ছাকৃতভাবে কম বা বেশি দেখানো হয়েছে- এ সন্দেহে ফৌজদারি তদন্ত চলছে।

গত দুই বছর ধরে অ্যাটর্নি জেনারেল জেমস এই তদন্ত চালিয়ে আসছেনভ সম্পত্তির দাম বেশি দেখিয়ে ঋণ সুবিধা নেওয়া এবং কম দেখিয়ে আয়কর কম দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাম্পের কম্পানির বিরুদ্ধে।

এদিকে ট্রাম্পের আইনজীবীরা এই সমন রদ করার জন্য গত সোমবার আদালতে আবেদন করেছেন। তারা এই সমনের ঘটনাকে ‘সংবিধানবিরোধী’ বলছেন। অ্যাটর্নি জেনারেল এ সমনের মাধ্যমে ট্রাম্পের জবানবন্দি নিয়ে সfক্ষ্যপ্রমাণ হিসেবে অন্য মামলায় ব্যবহার করবেন এই আশঙ্কাও তারা করছেন।

ট্রাম্পের আইনজীবীদের বক্তব্যের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল জেমস জানান, ট্রাম্প ও তার পরিবার যতই বিখ্যাত হন না কেন, আর সবার মতোই তাদের নিয়ম অনুযায়ীই চলতে হবে। রদ করার আবেদন তদন্তকে দেরি করানোর একটি কৌশল মাত্র।
সূত্র : ডয়চে ভেলে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com