বুধবার, ০১ Jul ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কলকাতা চলচ্চিত্র উৎসব স্থগিত

অমিক্রন ছড়ানোর কারণে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব  স্থগিত করে দেওয়া হয়েছে। বড় বিপদ এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।

পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষসহ একাধিক অভিনেতা এবং উৎসব কমিটির কয়েকজনের করোনা শনাক্ত হয়েছে। এ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে উৎসবটি আপাতত বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কমিটি। ৭ জানুয়ারি থেকে তা শুরু হওয়ার কথা ছিল।

বুধবার সকালে করোনা পজিটিভ শনাক্ত হন অভিনেতা পরমব্রত। টুইটে নিজেই জানান এ খবর। মৃদু উপসর্গ থাকায় তিনি হোম আইসোলেশনেই রয়েছেন। অভিনেতা রুদ্রনীল ঘোষও কভিড আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

মঙ্গলবার বিকেলে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের  উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পরমব্রত। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়সহ বোর্ডের একাধিক সদস্য। তাদের সবার করোনা পরীক্ষা করার আবেদন জানিয়ে সতর্ক করেছেন পরমব্রত।

মঙ্গলবার রাতেই করোনা রিপোর্ট হাতে পান টলিউডের পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। এরপর রিপোর্ট পজিটিভের খবর টুইটে জানান তিনিও। করোনা আক্রান্ত তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। রাজ-শুভশ্রী এ নিয়ে দ্বিতীয়বার কভিড আক্রান্ত হলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com