সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

বগুড়ায় অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জেলায় আজ ‘আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার, বগুড়া’র উদ্যোগে অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৩টায় শহরের সাতমাথায় মুজিব মঞ্চে আয়োজিত ‘আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার, বগুড়া’র উদ্যোগে এসব সামগ্রি বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক ।
এ্যাডভোকেট মন্তেজার রহমান মন্টুর সভাপতিতে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাকসুর সাবেক ভিপি মো. হায়দার আলী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, সরকারী আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ আবদুল কাদের, সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. বেল্লাল হোসেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন প্রমুখ।
এদিন, ‘আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার, বগুড়া’র উদ্যোগে প্রায় একহাজার দুইশ’ জন অসহায় ব্যক্তির মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com