সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) শুক্রবার ঢাকার ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মইনুদ্দিনের নেতৃত্বে ডিকাব সদস্যরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় তাঁরা কিছু সময় নীরবে দাঁড়িয়ে জাতির পিতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি, তাঁর পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
নবনির্বাচিত নির্বাহী কমিটি এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিকাব লাউঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করে।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৬ মার্চ ডিকাব প্রতিষ্ঠিত হয়।