শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৬ নতুন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৪৬ জন।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৫দশমিক ৬৭ শতাংশ।

এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ৯৮ জন। এছাড়া, দেশে মোট ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনের করোনা শনাক্ত হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৪৬ জনের করোনা শনাক্ত হয়।

গতকাল ১ হাজার ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৭ জনের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com