সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ছয় হাজার ৮৮৯ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ কাজ সম্পন্ন

প্রতিষ্ঠার পর থেকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ নাটোর ও রাজশাহী জেলার ছয়টি উপজেলায় ছয় হাজার ৮৮৯ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ কাজ সম্পন্ন করেছে। আজ শনিবার বেলা ১১টায় সমিতির সদর দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত ৩৮তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়।
সমিতির মহাব্যবস্থাপক মোঃ শাহাদৎ হোসেন  বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে আরো জানান, নাটোরের নাটোর সদর উপজেলা, নলডাঙ্গা, বাগাতিপাড়া ও সিংড়া এবং রাজশাহীর পুঠিয়া ও বাগমারা উপজেলায় বর্তমানে সমিতির মোট গ্রাহক সংখ্যা চার লাখ ৭২ হাজার ৫৮১টি। গ্রাহক সেবার মান বাড়াতে সমিতিভূক্ত নাটোর সদর উপজেলার দত্তপাড়া এবং রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন দুইটি উপকেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে সিংড়া উপজেলার খেজুরতলায় আরো একটি উপকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এনামুল হক বাষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ ইসমে আরা রাওমান।
বার্ষিক সাধারণ সভায় বক্তারা সর্বস্তরের গ্রাহকদের উন্নত সেবা প্রদান, গ্রাহক সমস্যার সমাধান এবং চাহিদা অনুযায়ী নতুন সংযোগ প্রদানের উপর গুরুত্ব আরোপ করে বক্তারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com