সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

রাজধানীর কাপ্তান বাজারে কসাইপট্টি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে

রাজধানীর  কাপ্তান বাজার কসাইপট্টি মার্কেটে  আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ শনিবার ভোর ৬টা ৮ মিনিটে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সাভির্সের ১২ ইউনিটের  প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়নন্ত্রণে আসে।
আগুনে  মার্কেটের এক কর্মচারী নিহত হয়েছে। নিহতের নাম মো:ইয়াসিন  (২১)। পেশায় সে দোকান কর্মচারী।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের (কন্ট্রোল রুম) ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে কাপ্তান বাজার কসাইপট্টির মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। পরে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে ৬ টি ইউনিট, সদরঘাট, পোস্তগোলা ও সূত্রাপুরসহ মোট ১২ ইউনিট  একটানা  প্রায় দেড় ঘণ্টার  চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, বৈদুতিক শর্ট সার্কিট,মশার কয়েল কিংবা সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূএপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।   পরে ঘটনাস্থলের ডাম্পিংয়ের কাজ শুরু করা হয়।
তিনি আরো বলেন, অগ্নিকান্ডের পর ফায়ার সার্ভিসের সদস্যরা  মার্কেটের দ্বিতীয় তলা থেকে এক যুবকের মরদেহ উদ্বার করা হয়েছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উধর্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com