বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

না.গঞ্জ মহানগর ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা, কারণ নিয়ে কানাঘুষা

সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার মধ্যেই নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ ঘোষণা দেওয়া হয়।

‘মেয়াদোত্তীর্ণ হওয়ায়’ এ কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু দেশ রূপান্তরকে বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।

তবে সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার মধ্যেই মহানগর ছাত্রলীগ কমিটি ভেঙে দেওয়া নিয়ে নানা কানাঘুষা শুরু হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কয়েকজন দেশ রূপান্তরকে বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভীর পক্ষে কাজ না করায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর সঙ্গে সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী প্রচারণার কোনো সম্পর্ক নেই।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এতে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র প্রার্থী (হাতি প্রতীক) তৈমুর আলম খন্দকারের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com