বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভেনিজুয়েলার একটি রাজ্যে নির্বাচনে ক্ষমতাসিন দলের প্রার্থীর হার স্বীকার

ভেনিজুয়েলার সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী জর্জ আরিয়াজা বরিনাসে এক উত্তেজনাপূর্ণ নির্বাচনে রোববার তার পরাজয় মেনে নিয়ে টুইটারে বার্তা দিয়েছেন। বরিনাস হচ্ছে দেশটির প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের আধা-স্বায়ত্বশাসিত একটি গুরুত্বপূর্ণ রাজ্য। খবর এএফপি’র।
শ্যাভেজের সাবেক জামাতা আরিয়াজা তার টুইটার একাউন্টে লিখেছেন, ‘আমাদের সূত্রের দেয়া তথ্য অনুযায়ী আমরা এ নির্বাচনে সফল হতে পারিনি। আমরা হেরে গিয়েছি।’
তবে জাতীয় নির্বাচন পরিষদ এখন পর্যন্ত রোববারের নির্বাচনের ফলাফল ঘোষণা করেনি।
গত বছর আদালতে ভোট গণনা করা হয়। এতে প্রথম ব্যালট বাতিল হয়ে যাওয়ায় বিরোধী দল জয়লাভ করে, যা ক্ষমতাসীনদের বিচলিত করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com