বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শিল্পমন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি সাক্ষাৎ করেছেন। আজ শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান শাহ্ মো. ইমদাদুল হক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস আলম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক সাহাব বিন আহমেদ উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে শিল্পমন্ত্রী স্বাধীনতা সংগ্রামের সময় বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ জানান এবং ভুটানের সাথে একযোগে কাজ করার আশ্বাস দেন।
ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আড়াই থেকে তিন হাজার মেট্রিকটন সার কেনার আগ্রহ প্রকাশ করেন এবং এ ব্যাপারে শিল্পমন্ত্রীর সহায়তা কামনা করেন। জবাবে শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশ নিজেই সার আমদানি করে। তবু  বন্ধুপ্রতীম দেশ হিসেবে ভুটানের জন্য আন্তর্জাতিক মূল্যে কাফকো থেকে প্রয়োজনীয় সার পাঠানোর ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে শীগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিসিআইসি ও ভুটানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com