বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ছদ্মবেশে রাস্তায় গান গেয়ে ‘ভিক্ষা’

একেবারে নতুন চ্যালেঞ্জের মুখে পড়ল স্টার জলসার রিয়ালিটি শো সুপার সিঙ্গারের প্রতিযোগীরা। টিআরপি তালিকায় সেভাবে জাদু দেখাতে ব্যর্থ এই শো, তবুও নির্মাতারা নিত্যনতুন ভাবনা দিয়ে চমকে দিচ্ছেন দর্শকদের।

এবার সৌম্যি, মানসী, কুমার গৌরবরা যে চ্যালেঞ্জের মুখে পড়লেন তা সত্যি বেশ কঠিন। ছদ্মবেশে রাস্তায় ঘুরে ঘুরে গান গাইতে হবে প্রতিযোগীদের। কেউ রাজস্থানি বানজারা লুক, তো কেউ আবার দক্ষিণ ভারতীয় সেজে বেরিয়ে পড়লেন প্রকাশ্য রাস্তায়।

ইতোমধ্যেই সামনে এসেছে এই রিয়ালিটি শোর আসন্ন এপিসোডের প্রমো, যা দেখে চোখ কপালে দর্শকদের। সবাইকে এমন পরিপাটি করে সাজানো হয়েছে যে সত্যি চেনা দায়! এদের সবার মধ্যে সংগীতশিল্পী কুমার গৌরব চক্রবর্তী অবাক করে দিলেন।

গৌরবের কথায় চোখের কোণ চিকচিক করে ওঠে সবার। গৌরবকে জড়িয়ে ধরে ‘জাদু কি ঝপ্পি’ দেন সঞ্চালক যিশু সেনগুপ্ত। উল্লেখ্য, এই রিয়ালিটি শোতে বিচারকের আসনে রয়েছেন সোনু নিগম, কৌশিক চক্রবর্তী এবং কুমার শানু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com