বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শাহরুখের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

বোমা দিয়ে শাহরুখ খানের বাড়ি উড়িয়ে দেওয়া হবে— টেলিফোনের মাধ্যমে এমন হুমকির খবর পেয়েছিল ভারতের মহারাষ্ট্র পুলিশ। কে, কেন এমন ফোন করলেন—সেই প্রশ্নের উত্তর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শাহরুখ খানের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে মধ্যপ্রদেশ থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম জিতেশ ঠাকুর। মধ্যপ্রদেশের জবলপুর এলাকার বাসিন্দা তিনি। অভিযোগ, গত ৬ জানুয়ারি মহারাষ্ট্র পুলিশের কন্ট্রোলরুমে ফোন করেন জিতেশ। জানান, মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গায় বোমা বিস্ফোরণ করানো হবে। এর তালিকায় রয়েছে শাহরুখ খানের সাধের বাড়ি ‘মান্নাত’। বোমা দিয়ে মান্নাত উড়িয়ে দেওয়ার হুমকি দেন জিতেশ।

ফোনে জিতেশের হুমকি পেয়েই তৎপর হয় মহারাষ্ট্র পুলিশ। খোঁজ নিয়ে দেখা যায়, ফোনটি মধ্যপ্রদেশের জবলপুর থেকে এসেছে। প্রায় সঙ্গে সঙ্গে জবলপুর পুলিশকে খবর দেওয়া হয়। একটু খোঁজখবর নিতেই জিতেশের পরিচয় জানতে পারে পুলিশ। জানা যায়, এমন কাজ আগেও করেছেন জিতেশ।

কিন্তু কেন এভাবে ফোনে হুমকি দেন জিতেশ? জানা গেছে, স্ত্রীর সঙ্গে প্রায়ই অশান্তি হয় তার। তার জেরেই মদ্যপান করে এমন কাণ্ড ঘটান তিনি। এর আগে একাধিকবার মধ্যপ্রদেশ সরকারের কন্ট্রোলরুমে ফোন করে হুমকি দিয়েছেন। এবার মদ্যপ অবস্থায়ই মহারাষ্ট্র পুলিশের কন্ট্রোলরুমে ফোন করেন। এ ঘটনার সঙ্গে নাশকতার কোনো যোগ নেই বলেই আপাতত পুলিশের ধারণা।

গ্রেপ্তার জিতেশকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। খুব শিগগিরই আদালতে তোলা হবে তাকে। মহারাষ্ট্র পুলিশ ইতোমধ্যেই মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলেছে। শোনা গেছে, প্রয়োজনে মহারাষ্ট্র পুলিশের একটি টিম জিতেশকে জিজ্ঞাসাবাদ করতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com