বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শনীর উদ্বোধন করলেন স্পিকার

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘চিরঞ্জীব মুজিব’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তিনি সোমবার রাতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে উদ্বোধন শেষে অন্য দর্শনার্থীদের সঙ্গে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটি উপভোগ করেন।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, শামসুল হক চৌধুরী ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এবং সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রটির প্লট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র ১৯৪৯ থেকে ১৯৫২ সময়কাল থেকে নেওয়া হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায় চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com